সারাদেশ

মোংলায় মাস্কবিহীন পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দিলেন উপমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মোংলা: মোংলায় মাস্কবিহীন চলাচলকারীদের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের চৌধুরীর মোড়, শেখ আ: হাই সড়ক, কমিশনার সফিউল্লাহ সড়ক ও শাহাদাৎতের মোড় এলাকায় মাস্কবিহীন চলাচলকারী নারী, পুরুষ ও শিশুদেরকে মুখে তিনি নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এছাড়া সকলকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দেন।

এ সময় মোংলা থানা পুলিশের পক্ষ থেকে সকল জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করা হয়। মাস্ক পরানো ও বিতরণকালে উপমন্ত্রী হাবিবুন নাহারের সঙ্গে ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো: আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীসহ পুলিশ সদস্যরা। এর আগে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলুন, ও ‘নো মাস্ক, নো মুভমেন্টস’ শ্লোগানে মোংলা থানা পুলিশের আয়োজনে একটি সচেতনামূলক প্রচারাভিযান পৌর শহর প্রদক্ষিণ করে।

প্রচারাভিযান শেষে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার অসচেতনদেরকে মাস্ক পরিয়ে দেয়ার পাশাপাশি তাদেরকে নিয়মিত মাস্ক ব্যবহারের পরামর্শর্ ও নিদের্শনা দেয়া হয়েছে। এরপর থেকে পথে-ঘাটে ও দোকান-পাটে কেউকে মাস্ক বিহীন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার বলেন, পৌরসভার ডিজিটাল মাইকে সার্বক্ষনিক সকলকে মাস্ক ব্যবহারের জন্য প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়া সরকারী-বেসরকারী সকল প্রোগ্রামেও সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে নিদের্শনা দেয়া হচ্ছে। তারপরও যদি জনসাধারণ সতর্ক না হন এবং মাস্ক পরিধান না করেন তাহলে তাদেরকে জেল-জরিমানাসহ কঠোর আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা