সারাদেশ

করোনায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী

নিজস্ব প্রতিনিধি, ফেনী : দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবক ইলিয়াছ ভূইয়া সায়েল (৩৯) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার সময় স্থানীয় কুইন্সটাউনের প্রিয়ন্তী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। নিহতের ভাতিজা তোফায়েল আহমেদ নিলয় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ইলিয়াছ ভূইয়া সায়েল ফেনী পৌর শহরের ষ্টেডিয়াম রোড় এলাকার ছালেহ আহম্মেদের সন্তান। ২০০৫ সালে তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। তিনি সেখানের কুইন্সটাউনের স্টান ক্যাফেতে ব্যবসা করতেন। দক্ষিণ আফ্রিকা কুইন্স টাউনের বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন স্টান ক্যাফেতে প্রভিন্স কমিনিউটির যুগ্ম আহবায়ক ছিলেন।

ইলিয়াছ ভূইয়ার স্বজনরা জানায়, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তার জন্মদিন ছিল। এ দিনটাতেই প্রবাসে তিনি মৃত্যুবরণ করলেন। মৃতদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা