সারাদেশ

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারাত্মক আহতরা হলেন শাহিন আলম (২৩), আকিদুল (২৬), মাসুদ শেখ (৩৫), আকমল শেখ (৭০), বিষু মিয়া (৫৫), শরিফুল ইসলাম (২৮), আকবর হোসেন (৭০) ও মমিন শেখ (৫৫)।

জানা যায়, উপজেলার ফেলাননগর গ্রামের বিষু মোল্যার ছেলের সুন্নতে খাৎনা ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে ওই বাড়িতে অনুষ্ঠান ছিল। পূর্ব বিবাদের কারণে কোন অনুষ্ঠান ছাড়াই পার্শ্ববর্তী আলী আকবরের স্ত্রী বানু বিবি উচ্চ শব্দে এদিন তার বাড়িতে সাঊন্ড বক্স বাজাচ্ছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে বানু বিবির পক্ষে গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার সমর্থক এবং বিষুর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হকের সমর্থকেরা দেশীয় অস্ত্রসহ যোগ দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মারাত্মক আহত ৮ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বিষু মিয়া (৫৫), শরিফুল ইসলাম (২৮), আকবর হোসেন (৭০), মমিন শেখ (৫৫)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে এনামুল হক বলেন, আমি মধুখালি পৌর নির্বাচনের গণসংযোগে ব্যস্ত ছিলাম, এ ব্যাপারে কিছু জানি না।

গোলাম মোস্তফা গোলমালের বিষয়টি স্বীকার করলেও আহতরা তার সমর্থক কি-না এ প্রশ্নের জবাবে কোন উত্তর না দিয়েই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনা শোনামাত্র পুলিশ ফোর্স পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্তঃপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা