সারাদেশ

রাউজানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : রাউজানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে রাউজান উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের মোট ৪০টি স্টল বসেছে। প্রত্যেকটি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন ভাবনার একাধিক প্রজেক্ট উপস্থাপন করেন।

রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলসহ অন্যান্য অতিথিরা প্রত্যেকটি স্টল পরিদর্শন করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন।

সভায় উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দ‍র চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শামসুল আরেফিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরুসহ দুই শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বক্তব্য রাখেন।উপস্থাপনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থী গবেষণায় বিজ্ঞান অলিম্পিয়াড়ে অংশ নেয়া বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা