সারাদেশ

সাভারে টাইলস মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের পৌর এলাকায় দিনে দুপুরে মিলন (২০) নামে এক টাইলস মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিলনের বাবার নাম ফজলুল হকের ছেলে। তারা ওই এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামসিং এলাকায় এ ঘটনা ঘটে। মিলনের সঙ্গে থাকা ইমন নামে অপর এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মিলনের বাবা ফজলুল হক জানান, গত কয়েকদিন ধরে বাড়ির পাশে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরে বাঁশ দিয়ে বেড়া তৈরি করছিলেন মিলন। আজ বেলা ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন। দুপুরে তিনি ওই পুকুরের পাশে মিলনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন ফজলুল হক। তিনি খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার প্রক্রিয়া শুরু করে।

সাভার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মিনহাজ উদ্দিন মোল্লা বলেন, ‘আমি ঘটনাস্থলে এসে দেখলাম মিলনের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। তার সঙ্গে ইমন নামে আরেকজন যুবক ছিল বলে জানতে পেরেছি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের কাছে বিষয়টি আরও ভালোভাবে জানার চেষ্টা করছি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার কার্যক্রম শুরু করি। নিহতের দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হবে। একজন নিখোঁজ আছে। তাকে খোঁজা হচ্ছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।’

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা