সারাদেশ

সিলেটে আরও ৩০ জন করোনায় আক্রান্ত 

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মহামারি করোনায় মৃত্যুহীন আরেকটা দিন কাটালেন সিলেটবাসী। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৪ হাজার ৭শ' ৯ জন।

এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত সিলেট জেলায় ৮ হাজার ৫শ' ৯, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৭০, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৯৫ ও মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ৩৫। সুস্থ হয়েছেন ৩৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৫শ' ১৯। সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৪ জন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৯শ ৮৬ জন। এর মধ্যে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) আনিসুর রহমান সান নিউজকে বলেন, আমরা ‌'নো মাস্ক নো সার্ভিস' ব্যানার বিভিন্ন জায়গায় টানিয়েছি। জেলা প্রশাসন থেকে আইনী পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের এই মুহুর্তে আর কিছু করনীয় নেই। তবে সরকার যদি কোন সিদ্ধান্ত নেন, তাহলে আমরা তা বাস্তবায়ন করতে প্রস্তুত।

তিনি বলেন, এখন কঠিন সময়। করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। জনগণকে এটা বুঝতেই হবে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা