সারাদেশ

সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউপি ভবন ছাদে ফলদ বাগান

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : উদ্ভাবনী মহাপরিকল্পনা নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের ভবন ছাদে ফলদ বাগান করে ব্যাপক সাড়া জাগিয়েছেন চেয়ারম্যান মনোয়ার আলম সরকার।

ইতিমধ্যে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন ভবনের ছাদে ফলদ বাগান। অতি কম খরচে নিরাপত্তা বেষ্টনির মধ্যে চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতের ফলদ বৃক্ষের সমাহার দেখা দিয়েছে ইউনিয়ন পরিষদের ভবন ছাদে এ বাগান। বর্তমানে ছাদের বাগানে কমলা, লেবু, বড়াই, ডালিম, জলপাই, পেয়ারা, মালটা ও আদা চাষ করা হয়েছে। চেয়ারম্যান মনোয়ার আলম সরকার জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদসহ উপ সহকারি কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে ফলদ বাগানের পরিচর্যা করা হচ্ছে। নিজ উদ্যোগে তিনি ফলদ বাগান করার পরিকল্পনা গ্রহন করেন। কমপক্ষে ৩০টি প্রজাতের ফলদ গাছ ড্রাম এবং টপের মধ্যে গঁজিয়ে উঠেছে এবং দু’বছর ধরে ফল ধরতে শুরু করে বিভিন্ন গাছে।

চেয়ারম্যান আরও জানান চলতি মৌসুমে তিনি নতুন করে আরও বিভিন্ন জাতের ফলদ গাছ লাগাবেন। এ নিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, শহরে বসবাসকারি অনেক পরিবার ভবনের ছাদে বাগান করে বেশ লাভবান হচ্ছেন। তারই ধারাবাহিকতায় উদ্ভাবনী মহাপরিকল্পনা নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বাগান করা একটি ব্যতিক্রমী উদ্যোগ।

সান নিউজ/আরআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা