সারাদেশ

বরিশালে ডাবল মার্ডার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুরে দুই বছরের শিশুকন্যা তাসরিন ও তার মা সালমা বেগম (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশুর পিতা ও সালমা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বদরপুর এলাকার নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (০২ ডিসেম্বর) রাতে স্বামী আমজাদ হোসেনের সঙ্গে সালমা আক্তারের ঝগড়া হয়৷ এরপর সকালে সালমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং শিশুর মরদেহ পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয়দের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মা সালমা বেগম নিজে আত্মহত্যা করেছে। তবে পুলিশ নিশ্চিত করে এখনো বলছে না এটি হত্যা না আত্মহত্যা।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবিদুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে৷

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল এসে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এছাড়াও মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা