সারাদেশ

বোয়ালমারীতে মামলার বাদির সমর্থককে আসামি পক্ষের হাতুড়ি পেটা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে বাড়িঘর ভাংচুর ও হামলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটের বাচ্চা নষ্ট করা মামলায় বাদীর সমর্থককে হাতুড়ি পেটা করেছে আসামি পক্ষের লোকজন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ঈদগাহ রোডের কালভার্টের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহতের বড় ভাই জাহাঙ্গীর মোল্যা (৩৯) জানান, গত ২৭ নভেম্বর উপজেলার পরমেশ্বরদী গ্রামে জমি-জমা ও আধিপত্য নিয়ে রিপন মিয়া ও সরোয়ার খান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রিপন মিয়ার ভাই অহিদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রতিপক্ষের লোকজনের আঘাতে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করেন।

এ ঘটনায় ৩০ নভেম্বর অহিদ মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করে। এর জের ধরে রিপন মিয়ার সমর্থক পরমেশ্বরদী গ্রামের আনোয়ার মোল্যা (৩৫) মঙ্গলবার দুপুরে ময়েনদিয়া হাট থেকে বাড়ি ফেরার পথে জিহাদ মিয়া, আরিফ মিয়া, ইমরান মুন্সি, আরমান মুন্সি, আনিস মিয়াসহ মোট সাত জন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় আনোয়ারের কাছে থাকা পাট বিক্রির ৯ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত আনোয়ারকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা রিপন মিয়ার গ্রুপের লোক বলে মামলা করার কারণে আমার ভাইকে হাতুড়ি দিয়ে মারধর করেছে।
এ ব্যাপারে ছরোয়ার খাঁন মোবাইল ফোনে জানান, কয়েকদিন আগে আনোয়ার আমার লোকজনকে মারধর করেছিল। সে কারণে আমার লোকজন আনোয়ারকে মারধর করেছে বলে শুনেছি।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা