সারাদেশ

খুবির দু’জন শিক্ষকের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ লাভ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে পিএইচডি প্রোগ্রামের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ছোঁয়া মন্ডল যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটিতে এবং একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মারুফ বিল্লাহ অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করার জন্য এই ফেলোশিপ লাভ করেছেন।

উল্লেখ্য, গত বছরও একই ডিসিপ্লিন থেকে দুইজন শিক্ষক এই ফেলোশিপ লাভ করেন। মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ লাভ করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা উক্ত দু’জন শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামও তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা