সারাদেশ

উলিপুরে সন্তান দত্তক দেয়া মাকে অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে অভাবে সন্তান দত্তক দেয়া মাকে নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ২৬ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদনটি প্রশাসনের কর্মকর্তাদের নজরে আসায় ৩০ নভেম্বর কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম এর নির্দেশে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর- এ জান্নাত রুমির মাধ্যমে একটি মা ছাগল প্রদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজস্ব তহবিল থেকে ৩ হাজার টাকা প্রদান করেন।

এমজেএসকে ফাউন্ডেশনের উপ-পরিচালক অমল কুমার মজুমদার ও এরিয়া কোঅর্ডিনেটর শীতেন্দ্রনাথ দেব ৮ টি মুরগি ও ৩টি হাঁস প্রদান করেন। দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি ও থেতরাই ইউনিয়নের আইয়ুব আলী নগদ ২ হাজার টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি জানান, শেফালীর করা মামলায় লিগ্যাল এইডে শেফালীর স্বামীর বিচার করা হবে যেন শেফালী ন্যায্য বিচার পায় এবং শেফালীকে একটি ভাতা কার্ড দেয়ার প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা