সারাদেশ

দৌলতখানে আ’লীগ নেতার ঘাটে মাছ বিক্রি না করায় জেলের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার দৌলতখানে আওয়ামী লীগ নেতার ঘাটে মাছ বিক্রি না করায় এক জেলের উপরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত মো. বশির মাঝিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকালে দৌলতখান উপজেলার সুবেধার মোড় মাছ ঘাটে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সূত্রে জানা যায়, দৌলতখান মেঘনা নদীতে মাছ ধরে বশির মাঝি স্থানীয় রিপন মিয়ার ঘাটে মাছ বিক্রি করে। ওই মাছ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মৃধার ঘাটে বিক্রি না করায় তার ছেলে শাকিল ও ভাতিজা নাঈম ক্ষিপ্ত হয়ে বশির মাঝির উপর হামলা চালিয়ে এলোপাথারীভাবে তাকে মারধর করে। এসময় বশির মাঝির সঙ্গে থাকা মাছ বিক্রির ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় শাকিল।

বশির মাঝির আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বশির মাঝিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহতের পরিবার জানিয়েছে। তারা বশির মাঝির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মৃধা বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। গতরাতে বশির মাঝি মেঘনা নদীতে নাঈমের ট্রলারের কাছে পুতে রাখা মাছ ধরার খুটা উঠিয়ে ফেলে দেয় এবং নিশানা প্লাক পুড়িয়ে ফেলে। বিষয়টি বশির মাঝিকে নাঈম জিজ্ঞাসা করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নাঈম তাকে একটি চর (থাপ্পর) দিয়েছে। এর বেশি কিছু হয়নি। আর আমার ঘাটে মাছ বিক্রি নিয়ে মারধরের কোন ঘটনা ঘটেনি।

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা