সারাদেশ

বেতন না দিয়ে পালানোর সময় কারখানার পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় কারখানাটির পরিচালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর রূপনগর থানার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ের ১ নম্বর রোডের ৪০ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর বকেয়া পাওনা আদায়ের জন্য ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মরিয়ম বেগম (৩৭)। তিনি কুমিল্লার দেবীদ্বার থানা এলাকার মোসাদ্দেক মোবারক আলীর স্ত্রী। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে অবস্থিত অমর ফ্যাশন লিমিটেড কারখানার স্বত্বাধিকারী। কারখানাটিতে মোসাদ্দেক এমডি ও মরিয়ম হোসেন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানাটির ৬৯ জন শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রেখে প্রস্তুত করা শিপমেন্টের কাপড় রপ্তানি করে ২১ লাখ টাকা আয় করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই সেই টাকা মালিকপক্ষ নিজেরাই ভাগ করে নেয়।

এ ঘটনায় শ্রমিকরা নিজের পরিশ্রমের টাকা না পেয়ে তিন মাস ধরে কষ্টে জীবনযাপন করছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, শ্রমিকদের দায়ের করা মামলায় কারখানার পরিচালককে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা