সারাদেশ

বোয়ালমারীতে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের  সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মেধাবীদের সংবর্ধনা দিল 'বাংলাদেশ বন্ধু সংগঠন' নামে একটি সামাজিক সংগঠন। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বোয়ালমারী অডিটোরিয়াম ভবনে সংগঠনের উদ্যোগে উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

জাহিদ হাসান চঞ্চলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি খলিল জিবরান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. গোলাম কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা মো. ইকবাল আজিজ।

অনুষ্ঠানে ৪৩জন মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা