সারাদেশ

ফরিদপুর পৌরনির্বাচন স্থগিত করলো হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর : ফরিদপুর পৌরসভার নির্বাচনের কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন মো. মোসাদ্দেক বিল্লাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।

গতকাল সকাল ১০টায় কবি জসিম উদ্দীন হলে ফরিদপুর পৌরসভার প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন ও কাউন্সিলর পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৭টি ওয়ার্ড নিয়ে দেশের সর্ববৃহৎ এলাকা নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ভোটার ৭৬ হাজার ৫৭১ জন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা