সারাদেশ

খাগড়াছড়ি পৌর এলাকা এখন উৎসবের নগরী

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মোবাইল প্রতীক নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে উঠান বৈঠক ও গণসংযোগ করেন জেলা সদরের ইসলামপুর নেন্সিবাজার ও কদমতলী হাসপাতাল গেইটের বিভিন্ন এলাকায়। ভোটারদের দ্বারে দ্বারে দোয়া-আর্শিবাদ চেয়ে প্রচারপত্র বিতরণের পাশপাশি মোবাইলে ভোট দিতে আহবান জানান। এসময় স্লোগানে মুখোরিত করে তুলেন পৌর এলাকা।

গণসংযোগ কালে কর্মী-সমর্থকদের নিয়ে জন সচেতনতামুলক বিভিন্ন বিষয় তুলে ধরেন আগামী ১৬ জানুয়ারী ২০২১ শনিবার মেয়র পদে মোবাইল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত নিশ্চিত করার আহবান জানান মেয়র ও নেতাকর্মীরা। চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মোবাইলের বিকল্প নেই মন্তব্য করে নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্রে পাহাড়া দেওয়ার অনুরোধ জানান মেয়র।

সে সাথে ভোটে যেন কেউ কারচুপি করতে না পারে সে দিকে লক্ষ রাখার আহবান জানান তিনি। এতে সম্মিলিত নাগরিক কমিটির নেতা হোসেন আহম্মদ, নুরুনবী, আমিন শরীফ, সাবেক পৌর মেয়র জয়নাল আবেদীনসহ সিনিয়র নেতাকর্মীরা অংশ নেয়। মোবাইলের সমর্থিত নেতাকর্মীরা চষে বেড়াচ্ছে নির্বাচনী পৌর এলাকা। এরই মধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে খাগড়াছড়ি পৌর এলাকা। দুপুরে বিভিন্ন প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠে নির্বাচনী মাঠ। সব মিলিত এখন খাগড়াছড়ি পৌর এলাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়ে উঠেছে।

আগামী ১৬ই জানুয়ারি ২০২১ দ্বিতীয় ধাপে নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় এবারের মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন। ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন হলেও খাগড়াছড়িতে এবার ভোটগ্রহণ হবে ইভিএমে।

খাগড়াছড়ি পৌরসভায় এবারের নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী হচ্ছে, আওয়ামী লীগের নৌকা প্রতিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সম্মিলিত নাগরিক কমিটির মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম, ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম খলিল ও নাঈল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহম্মদ।

সান নিউজ/এএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা