সারাদেশ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মীরসরাই, চট্টগ্রাম: মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম নুরুল আলম (৫০)। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে নুরুল আলম তার বেয়াই (মেয়ের শশুর) নেয়ামত উল্লাহ’র সঙ্গে মোটরসাইকেল যোগে ওচমানপুর থেকে সীতাকুন্ড যাচ্ছিলো। মীরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি চাপ দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম ছিটকে সড়কে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে নুরুল আলমকে চাপা দেয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা