সারাদেশ

সাতক্ষীরায় পুলিশ স্টিকার লাগানো প্রাইভেটকারসহ আটক সাত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : প্রাইভেটকারে পুলিশ স্টিকার লাগিয়ে নিরীহ মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা আদায়কালে পাঁচ জনকে হাতেনাতে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ‘আটককৃতদের একজন নিজেকে ভারতের মুকেশ আম্বানীর কোম্পানির লোক বলে পরিচয় দিয়ে আসছিল। এছাড়া নামি-দামি কোম্পানির নামে ভেজাল কোমল পানীয় তৈরি করে বাজার-ঘাটে বিক্রি করছিল আরও দুই প্রতারক। তাদেরকেও পৃথক অভিযানে আটক করা হয়েছে’।

আটককৃতরা হলেন, পাইকগাছার কাটিপাড়া গ্রামের আশরাফুল গাজী ওরফে রাজু ওরফে এডি পাশা (ভারতীয় নাগরিক পরিচয়দানকারী), শ্যামনগরের আবু সাঈদ, গোপালপুরের নির্মল সরকার, পাইকগাছার গদাইপুর ইউপি সদস্য হাকিম গাজী ও চরমুলই গ্রামের আজিবর রহমান।

এ সময় পালিয়ে যায় মো. আলাউদ্দিন, মো. জাহাঙ্গীর, আসলাম সরদার ও মো. শাহীন। এছাড়া ভেজাল কোমল পানীয় বিক্রেতারা হল আজিজুল হক রাজু ও আল ইমরান।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন আলী জানান, দুটি পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ‘চক্রটি ১০ লাখ টাকা দিলে তার বিনিময়ে ৭ কোটি টাকার ব্যবস্থা করে দেওয়া হবে এমন কথা বলে কয়েক দফায় আবুল ফয়েজ নামের এক ব্যক্তির কাছ থেকে এই টাকা আদায় করে। তাদের কাছে মূল্যবান সীমানা পিলার ও তক্ষক সাপ রয়েছে। ভারতীয় কর্মকর্তা এডি পাশাকে বস হিসাবে দেখিয়ে তারা ফয়েজের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করে আসছিল’।

জেলা গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা জানান, ‘সোমবার সকালে একইভাবে শহরের পলাশপোল এলাকার ‘কোলকাতা শপিং কমপ্লেক্স’ এর ৩য় তলায় এই ধরণের প্রতারণা করে আরও টাকা লেনদেনের সময় হাতেনাতে পাঁচজন প্রতারককে আটক করা হয় এবং ৪ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে পুলিশ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার, কয়েকটি ভুয়া ভারতীয় ভিজিটিং কার্ড এবং অন্যান্য জিনিসপত্র আটক করা হয়েছে। এছাড়া কয়েক বস্তা ভেজাল পানীয় আটক করা হয়েছে’।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা