সারাদেশ

২৯ কেজির বাঘাইড় ৩২ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলে মো. আসগর সরদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এলে স্থানীয় চান্দু মোল্লা নামে এক ব্যক্তি ১০৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

আসগর সরদার বলেন, রোববার মাঝ রাতে দৌলতদিয়া ছয় নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসেছিলাম। ভোরের দিকে জালে জোরে ধাক্কা লাগলে বুঝতে পারি যে বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকটা সময় নিয়ে জাল ওঠানোর পর দেখতে পাই বিশাল একটি বাঘাইড় ধরা পড়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, জেলে আসগর সরদারের কাছ থেকে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে জীবিত মাছটি কেনার পর ঢাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। শেষ পর্যন্ত হাসিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেছি।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা