সারাদেশ

সিলেটে নববধূকে হত্যা করে পালিয়েছে স্বামী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর কাজীটুলা এলাকায় নববধূকে হত্যা করে পালিয়েছে স্বামী। রোববার রাত ১২টার আগে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘাতক স্বামীর নাম মো. আল মামুন। তার বাড়ি বরিশালের হোগলার চরে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে তার ভোটার আইডি কার্ডে ঠিকানা হিসাবে উল্লেখ আছে সিলেট সিটি কর্পোরেশনের বারুতখানা এলাকার নাম। আর নববধূর নাম তামান্না বেগম (১৯)। তার পৈতৃক নিবাস এসএমপির দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকায়। তবে তার পরিবারের সদস্যরা বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নববধূর ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা সান নিউজ২৪কে জানান, রোববার দিবাগত রাত ৯টার একটু আগে তার বোনের সঙ্গে সর্বশেষ কথা বলেন তার মা। তখন কথাবার্তা ছিল স্বাভাবিক আর দশটা দিনের মতো। সকাল থেকে তামান্না ও তার স্বামী আল মামুনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এমনকি মামুনের আত্মীয়-স্বজনের নম্বরও বন্ধ পেলে তাদের মনে সন্দেহ দানা বাঁধে। দুপুরের দিকে পুলিশ নিয়ে এই দম্পতির কাজীটুলার অন্তরঙ্গ এ/৪ নম্বর ভাড়া বাসায় গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান।

দরজা ভেঙে ভিতরে দেখেন বিছানায় তামান্নার লাশ। সংশ্লিষ্টদের ধারণা, গলায় কিছু পেঁচিয়ে ফাঁস দিয়ে তামান্নাকে হত্যা করে তার স্বামী পালিয়েছে। গলায় তেমন দাগ আছে বলেও দেখা গেছে। আর মাথার কাছে পাওয়া গেছে খোলা একটা কেক।

উল্লেখ্য, পারিবারিক আয়োজনে টিনএজ তামান্নার বিয়ে হয় গত ৩০ সেপ্টেম্বর গোলাপগঞ্জের খান কমিউনিটি সেন্টারে। পাত্র আল-আমীন নগরীর জিন্দাবাজারের আল-মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্সের মালিক। বিয়ের আগের দিন ২৯ সেপ্টেম্বর ঘাতক আল-মামুন কাজীটুলার বাসাটি ভাড়া নিয়েছিলেন। পরদিন নববধূ তামান্নাকে নিয়ে সেই বাসায় ওঠেন। হত্যাকান্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা