সারাদেশ

বগুড়ায় মাস্ক না পরায় ৬১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় মাস্ক না পরায় ৬১ ব্যক্তিকে মোট ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নন্দীগ্রাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার। এর আগে তিনি গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।

এদিকে, রোববার সন্ধ্যায় কাহালু উপজেলার জামগ্রাম ও মালঞ্চা বাজারে মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে ১২ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান। গত বুধবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন তিনি।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছছুদুর রহমান জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। সরকরি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চলছে। পরবর্তীকালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা