সারাদেশ

শীতে উত্তাপ ছড়াচ্ছেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক : করোনার কারণে ঘরবন্দি হয়েছিল জনজীবন। অন্য সবার মতো তারকারাও কাটিয়েছে ঘরবন্দি জিবন। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে। কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলছে।

এদিকে, লকডাউন ওঠার পর থেকে বিদেশে পাড়ি দিতে শুরু করেছেন বলিউড সেলেবরা। তারা সুতারিয়া থেকে টাইগার শ্রফ বা দিশা পাটানি, বি টাউনের একের পর এক সেলেব মালদ্বীপ থেকে তাদের ছুটি কাটানোর ভিডিও শেয়ার করছেন। সেই তালিকায় যোগ হলো সোনাক্ষী সিনহার নাম।

বর্তমানে মালদ্বীপে রয়েছেন ‘দাবাং’ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেন সোনাক্ষী। যেখানে সাদা-কালো রঙের সুইমসুট পরে ছবি শেয়ার করতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। জলের মধ্যে তিনি খুশি বলে নিজের সেই ছবিতে ক্যাপশনও দিতে দেখা যায় অভিনেত্রীকে।

২০২০ সালে বলিউডে ১০ বছর পার করছেন সোনাক্ষী সিনহা। সালমান খানের হাত ধরে দাবাং দিয়ে বি টাউনে পা রাখেন তিনি। সালমানের বিপরীতে ‘তেরে মাস্ত মাস্ত দো নেন’-এ সোনাক্ষীকে দেখে দর্শকদের মনে ঢেউ ওঠে। এরপর ‘দাবাং টু’-তেও দেখা যায় তাকে। বি টাউনে সালমানের বিপরীতে কেরিয়ার শুরু করার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। অক্ষয় কুমার থেকে শুরু করে শাহিদ কাপুরের সঙ্গে কখনো ‘রাউডি রাঠোর’ আবার কখনো ‘আর রাজকুমার’, একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নেন তিনি। সবকিছু মিলিয়ে বলিউডে পা রাখার পর থেকেই সোনাক্ষী বি টাউনে নিজের পায়ের তলার মাটি বেশ শক্তপোক্ত করে ফেলেছেন।

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো ‘রামায়ন’ সাজিয়ে ফেলেন সোনাক্ষী সিনহা। ‘রামায়ন’-এর টপ ফ্লোরে থাকেন সোনাক্ষী। ডিজাইনার বন্ধুকে দিয়ে বর্তমানে নিজের ঘর সাজিয়ে ফেলেন বলিউড অভিনেত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা