সারাদেশ

স্বাস্থ্য বিধি লংঘনের অভিযোগে গুইমারাতে ১৯ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ধারাবাহিকভাবে পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ৬ষ্ঠ তম দিনে খাগড়াছড়ির গুইমারাতে মাস্ক না পড়ে স্বাস্থ্য বিধি লংঘনের অভিযোগে ২৩ নভেম্বর, সোমবার অভিযান চালিয়ে ১৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ গুইমারার বিভিন্ন জায়গায় অভিযান চলিয়ে মাক্স না পরায় ১৯ জনকে এক হাজার নয়শত টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, মাক্স না পরার প্রবণতা কমতে শুরু করেছে। আশা করছি মানুষ সচেতন হবে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জনসাধারণ কে সচেতন করতে অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য যে ৬ দিনে মোট ১১০ জনকে ১৩৮০০ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে অভিযান পরিচালিত হচ্ছে।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা