সারাদেশ

দুই ফাস্ট ফুডকে মোবাইল কোর্টের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বৈধ কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে বরিশালের দুই ফাস্টফুডের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের পৃথক দুটি মোবাইল কোর্ট নগরীর বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে বটতলা মেজর এম.এ. জলিল সড়কে মো. আজম হোসেন এর মালিকানাধিন ফ্রাইপ্যান ফাস্টফুড নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ।

এসময় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে, একই এলাকার অ্যামিগোস নামক অপর একটি ফাস্টফুডের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হাই। এসময় একই অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক তুষারকে ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি।

পৃথক দুটি মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) সৈয়দ এনামুল হক সাইফুল। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

মোবাইল কোর্ট পরবর্তী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ বলেন, ‘জনসার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা