সারাদেশ

সিলেটে স্বামীর ঘুষিতে স্ত্রীর মৃত্যু

সিলেট প্রতিনিধি, সিলেট : সিলেটে স্বামীর কিল-ঘুষিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আর স্বামীকেও আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম সোফিয়া বেগম। স্বামীর নাম আব্দুল করিম (৪৩)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার পূর্ব খলাছড়া গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে। সোফিয়াও একই এলাকার পশ্চিম বিনেরবন্দ গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে।

তারা গত পাঁচ মাস থেকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় (ভটরপাড়া) গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী রফিক মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করছিলেন আব্দুল করিম।

তাদের দুই ছেলে-মেয়ে, নাম আলী হোসেন (৮) ও মাইশা আক্তার মুন্নি (৫)। টুকটাক মনোমালিন্য-মতবিরোধ-ভালোবাসা নিয়েই চলছিল তাদের সাংসারিক জীবন। কিন্তু রোববার সকালে ঘটে গেছে এক অঘটন। ছেদ পড়েছে দীর্ঘ সাংসারিক জীবনে।

রোববার (২২ নভেম্বর) লাল শাক চাষ নিয়ে বাকবিতন্ডায় স্বামী আব্দুল করিমের কিল-ঘুষিতে স্ত্রী সোফিয়ার মৃত্যু হয়েছে।

জানা গেছে, ৫/৬ দিন আগে বাড়ির মালিক রফিক মিয়া লাল শাকের বীজ বপনের জন্য আব্দুল করিমের কাছে দিয়েছিলেন। সপ্তাহ পেরিয়ে গেলেও বীজ রোপণ না করায় রোববার সকালে আব্দুল করিম ও তার স্ত্রী সোফিয়া বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে কিল-ঘুষি মারেন। এতে সোফিয়া জ্ঞান হারান। কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে লাশের পাশে বসে বিলাপ করতে দেখা গেছে স্বামী আব্দুল করিমকে। বার বার আর্তনাদে মূর্ছা যাচ্ছিলেন তিনি। ছোট্ট অবুঝ দুটি শিশু আলী ও মাইশাও মেঝেতে পড়ে থাকা মায়ের লাশের পাশে আর্তনাদ করে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ও স্বামী আব্দুল করিমকে (৪৩) পুলিশ হেফাজতে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা