সারাদেশ

কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে কবিরাজ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, (আমতলী) বরগুনা : বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতারণা করায় এক কবিরাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার মাজার রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত কবিরাজের নাম মনসুর শিকদার। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া (কুলুরচর) গ্রামের আ. রব শিকদারের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর অসুস্থ মাকে চিকিৎসা করেন মনসুর শিকদার। ওই বাড়িতে যাতায়াতের সুযোগে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন মনসুর। গত ২৮ মার্চ উপজেলার সাহেববাড়ী বাসস্ট্যান্ডে ওই কিশোরীর সঙ্গে মনসুর শিকদারের দেখা হয়। এ সময় কৌশলে কিশোরীকে মনসুর তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান।

সেখানে দুই দিন কিশোরীকে আটকে রাখে শারীরিক সম্পর্ক তৈরি করেন। পরে সেখান থেকে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের সোবহানের বাসায় ওই কিশোরীকে নিয়ে আসেন মনসুর। খবর পেয়ে কিশোরীর বড় বোন তাকে সেখান থেকে নিয়ে যায়। গত ১৬ নভেম্বর একই কায়দায় মনসুর ওই কিশোরীকে ডেকে নিয়ে আবারও সোবহানের বাসায় দুদিন অবস্থান করেন।

পরে বিয়ে না করায় কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে আইনগত সহায়তা চেয়ে পটুয়াখালীতে র‌্যাব-৮ এর ক্যাম্পে আবেদন করে। পরে মনসুরকে আটক করে গতকাল শনিবার রাতেই আমতলী থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় কিশোরীর বড় বোন আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। আজ রোববার কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিরাজ মনসুর ঘটনার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। ওই কিশোরী বলেন, ‘আমার সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কবিরাজ মনসুর শিকদার। বিয়ের প্রলোভনে দিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই। ’

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার বলেন, ‘আসামিকে আজ আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা