সারাদেশ

সিলেটে কবরস্থানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : কবরস্থানের জন্য নির্ধারিত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহ নির্মাণ এবং বিক্রির প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিলেট মহানগরীর কাজীটুলা এলাকাবাসী।

রোববার (২২ নভেম্বর) সিলেট নগরীর উত্তর কাজীটুলা উচা সড়ক আল্লাহু চত্বরে কবরস্থানের নির্ধারিত জমির সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কবরস্থানের জমি রক্ষায় মৌরশি ওয়ারিশদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদল খাঁন, মোছা. বাবলী বেগম, রেবা বেগম, মিনা বেগম, মানিক মিয়া, মো. মতিন, নুরুল আমিন, লীলা বিবি, দোলারী বেগম, শেফালী, হেনা বেগম, রিনা বেগম, আনোয়ারা বেগম, সাহেদা বেগম, লুৎফা বেগম, আতোয়ার খাঁনসহ সচেতন এলাকাবাসী।

নগরীর উত্তর কাজীটুলা উচা সড়কের ৪৫৮/৬৪৯ খতিয়ানের ৯১১৭ নম্বর দাগের ২৩ শতক ভূমি গোরস্থানের জন্য রেজিস্ট্রারি করা। এ ভূমিসহ ৯১১৭ নম্বর দাগ উল্লেখ করে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিলেট জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে (নম্বর ২১৮/২০১৬)।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনসহ বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও কোতোয়ালী মডেল থানায় অভিযোগ ও দেয়া হয়েছে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা