সারাদেশ

বোয়ালমারীতে ৪টি বাড়িতে অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুরে একই রাতে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের সাহাপাড়া, বাড়ৈপাড়াসহ চারটি স্থানে অবস্থিত মহরম মোল্যা, বাসুদেব দে, গণেশ সাহা ও আকরাম ঠাকুরের বাড়িতে আগুন দেয়া হয়। এতে মহরম মোল্যার বসত ঘর ও বাসুদেব, গণেশ, আকরামের খড়ির ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খড়ির ঘরে পানের বরজের মাচা তৈরির জন্য রাখা গণেশের ৩০ হাজার ও বাসুদেবের ৫০ হাজার টাকার পাটকাঠি পুড়ে যায়।

রাতেই দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।ক্ষতিগ্রস্ত বাসুদেব দে সাংবাদিকদের বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত পানের বরজের পান, গরু, ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। তারাই এটা করেছে কি-না জানি না। আতঙ্কে আছি।

এ ব্যাপারে দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, কে বা কারা এটি ঘটিয়েছে বুঝে উঠতে পারছি না। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হতে পারে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও কোন অভিযোগ পাইনি।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা