সারাদেশ

গুইমারা উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ধর্মীয় ভূল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় গুইমারা বাজার পুলিশ বক্সের সামনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ সোমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা।

তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে অতীতে ষড়যন্ত্র হয়েছে এখনও চলছে। উগ্রবাদী গোষ্ঠী বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে জাতির জনকের ভাস্কর্য নির্মাণ নিয়ে অপকৌশলের আশ্রয় নিচ্ছে তাই ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

মানববন্ধনে একজন মুক্তিযোদ্ধা ফেষ্টুন হাতে অংশ নিতে দেখা গেছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের, সমীরন পাল, জনার্ধন সেন, যুবলীগ নেতা ইব্রাহিম মীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা সম্রাটশীলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ছাত্রলীগ সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ঘন্টাব্যাপী মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা