সারাদেশ

আলফাডাঙ্গায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় যাত্রা শুরু করলো ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার জাটিগ্রাম বাজারে অবস্থিত রাজ্জাক শপিং কমপ্লেক্সে এই এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রম চালু করা হয়।
ইসলামী ব্যাংক লিমিটেড বোয়ালমারী শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শাখাটি উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেড বোয়ালমারী শাখার এসপিও এন্ড ম্যানেজার অপারেশনস মো. আলী আকবর খান, জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক শেখ, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুজ্জামান মিয়া, উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক) প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাটিগ্রাম বাজার শাখার এজেন্ট মো. মনিরুল ইসলাম। ইসলামী ব্যাংক লিমিটেড বোয়ালমারী শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমান জানান, এ শাখায় চলতি হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়িাম সংগ্রহ, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কল্যাণমূলক ভাতা প্রদান, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত যে কোন গ্রাহক সেবা ও পরামর্শ পাওয়া যাবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা