সারাদেশ

আদালতের ছুটি কমিয়ে মামলা জট স্বাভাবিক করা হবে : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ।

শনিবার দুপুর ১২টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সাইফুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম, সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ায়েস আল হারুনী, রেজাউল করিমসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে মামলা জট অনেকদিন যাবৎ আছে। করোনাকালীন সময়ে যেহেতু আদালত বন্ধ ছিল। সে কারণে নতুন মামলা কম হয়েছে। যেসব মামলার জট রয়েছে । কোর্ট যখন খুলে যাবে তখন আদালতের ছুটি কমাতে হবে। সে সময়ের মধ্যে কর্মদিবস বাড়িয়ে মামলা জট কমিয়ে এনে স্বাভাবিক অবস্থায় ফিরেয়ে আনার চেষ্টা করা হবে।

তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বলেন, পলাতক আসামীদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তারা যেসব দেশে আছে সেসব দেশের আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে। আইনী প্রক্রিয়া চলমান আছে। কাজ শেষ হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা