সারাদেশ

ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

ইমতিয়াজুর রহমান,ভোলা : ভোলার বোরহাউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৯ জন।

শুক্রবার ( ২০ নভেম্বর) রাত ১০টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল এলাকায় বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতাসহ হাসনাইন নামের এক কিশোর মারা যায়।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হাসনাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা হাওলাদারের ছেলে। বেলুন বিক্রেতার পরিচয় জানা যায়নি। আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বাটামারা মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। নিহত অজ্ঞাত বেলুন বিক্রেতা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা