সারাদেশ

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মো. সাইম নামে এক বন্দি হাজতির মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর ২৩৯৫/১৭।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাজতি ময়মনসিংহের নান্দাইল থানার চরদিরামপুর এলাকার হাছেন আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় জানান, আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন মো. সাইম। সন্ধ্যায় হঠাৎ করে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইম মারা যান। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নম্বর-২৩(১২)১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(২) রুজু ছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা