সারাদেশ

স্ত্রীর শরীরে আগুন দেওয়ায় স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দেয়ার ঘটনায় স্বামী রাফেল (৩০) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি।

আটক রাফেলের বাড়ি (৩০) রাঙ্গুনিয়া থানার সন্দ্বীপ পাড়া এলাকায়।

ওসি মাহবুব মিল্কি বলেন, ‘সাত বছর আগে ইয়াছমিনের সঙ্গে রাফেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রাফেল স্ত্রীকে নির্যাতন করতো। সর্বশেষ বৃহস্পতিবার রাতে যৌতুক নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ ইয়াছমিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ার জানান, শরীরে আগুন দেয়ার সময় অসহায় ইয়াসমিন তাদের সন্তানের দোহাই দিয়ে স্বামীর কাছে আকুতি জানাচ্ছিলেন যাতে তাকে পুড়িয়ে মারা না হয়। প্রাণে বাঁচতে ওই নারী ঘরের বাইরে বেরোতে চাইলেও বাধা দেয় স্বামী। এক পর্যায়ে শরীরে লেগে থাকা পেট্রল ফুরিয়ে গেলে ইয়াসমিন আগুনের কবল থেকে রক্ষা পান। কিন্তু নতুন খেলা শুরু করে স্বামী রাফেল। স্ত্রীর পোড়া শরীর থেকে কাবাব করা মুরগির মতো করে চামড়া তুলে নিতে শুরু করে দুই হাত দিয়ে। তার হাতের ঘষায় খসে পড়তে শুরু করে ইয়াসমিনের পুড়ে যাওয়া চামড়া। যন্ত্রণায় প্রাণপনে চিৎকার করতে থাকেন ইয়াসমিন। কিন্তু তাতেও রাফেলের নিষ্ঠুরতায় কমেনি।

উল্টো মেয়ের যন্ত্রণার খানিকটা ভাগ বাবা-মাকেও দিতে ফোন করেন ইয়াসমিনের বাবার বাড়িতে। গভীর রাতে মেয়ে জামাইয়ের ফোন পেয়ে উৎকণ্ঠিত শাশুড়ি ফোন তুলতেই তাকে বলা হয়, ‘তোর মেয়েকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এসে নিয়ে যা।’

চমেক বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, ‘আগুনে ইয়াছমিনের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। পা, উরুসহ নিচের অংশ প্রায় পুরোটাই পুড়ে গেছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা