২নং আসামি শুভ দাস গ্রেফতার
সারাদেশ

ঝালকাঠিতে চাঁদা না পেয়ে মারধর, ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : তিন লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের ৪ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মামুন কবির বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার আসামিরা হলেন, নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার (সালমান), যুগ্ম সম্পাদক রাইসুল রবিন (রবিন প্যাদা), সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ও ছাত্রলীগ নেতা শুভ দাস। মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শুভ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কলেজ শিক্ষক মামুন কবিরকে মোবাইলফোনের মাধ্যমে শহরের স্টিমারঘাট এলাকায় ডেকে নেয় পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার ও তার সঙ্গীরা। সেখানে ওই শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতারা। শিক্ষক মামুন কবির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। জীবন বাঁচতে ওই শিক্ষক ডাক-চিৎকার করলে আসামি রবিন প্যাদা তার মুখ চেপে ধরেন এবং আসামি শুভ দাস ও তানভীর হোসেন মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা নগদ ১১ হাজার ৭০০ টাকা ও একটি বিদেশী ঘড়ি নিয়ে যায়। এরপর তারা ওই শিক্ষককে নদীতে ফেলে দিতে চাইলে মৃত্যু ভয়ে তিনি ফের ডাকচিৎকার দিলে আশেপাশের লােকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদারের মুঠোফোনে একাধিকবার রিং করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা