সারাদেশ

বরিশালে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-বড়দুলালী খালের মধ্যে থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৬) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বার্থী কওমী মাদ্রাসা সংলগ্ন ওই খাল থেকে বস্তাবন্দি ওই অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় চৌকিদার (গ্রাম পুলিশ) ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে ওইদিন রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে বার্থী কওমী মাদ্রাসার ছাত্ররা ক্রিকেট খেলার বল ওই খালে তুলতে গিয়ে বস্তার মধ্যে লাশ দেখতে পায়। খবর পেয়ে থানার একদল পুলিশ বিকেল ৫টার দিকে ওই খাল থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেন। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে। বস্তার মধ্যে ফুলে যাওয়ায় লাশের কোন আকৃতি বোঝা যায় না। সেলোয়ার পরা ওই নারীর লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে হত্যার পর বস্তায় ভরে লাশটি খালের মধ্যে ফেলে গেছে দূর্বৃত্তরা।

এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়না তদন্তের জন্য নারীর লাশটি শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা