সারাদেশ

রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, শেখ সালাউদ্দিন জুয়েলের মাতা রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদজুম্মা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রাজিয়া নাসের ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা