সারাদেশ

৩১ ঘন্টা পর বিদ্যুৎ পেয়ে স্বস্তি সিলেটজুড়ে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : ৩১ ঘন্টা পর আবার বিদ্যুতের দেখা পেলেন সিলেটবাসী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর প্রায় সবক’টি এলাকায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পিডিবি সিলেট।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে শহরতলীর আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের কারণে সিলেটের প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎ সেবার আওতা থেকে বঞ্চিত হয়ে পড়েছিলেন। এতে নাগরিক জীবন যেনো থমকে দাঁড়িয়েছিল।

পানির জন্য হাহাকার শুরু হয়। বুধবার সারাদিন সুরমা তীরে এবং নগরীর বিভিন্ন পুকুর থেকে মানুষকে পানি সংগ্রহ করতে দেখা গেছে। এছাড়া মাছ ও সব্জি ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো হতাশা নেমে এসেছিল। নানা শংকায় শংকিত হয়ে পড়েছিলেন নগরবাসী।

বুধবার বিকেল সাড়ে ৪টায় জানা গেছে, কুমারগাঁও গ্রিড সাব স্টেশনের বাস বার মেরামতের কাজ শেষ হয় বিকেলে। এরপর ৫টার আগে ‘টেস্ট রান’ করা হয় এবং এতে তেমন কোন ত্রুটি ধরা না পড়ায় ৬টার দিকে ডিভিশন ১ ও ২ এর অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা