সারাদেশ

সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অভিযুক্ত কামাল হোসেনকে (৭০) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কামাল হোসেন দুই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার সকালে মামলা দায়ের করেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা