সারাদেশ

আড়াইহাজারে একরাতে ১০ বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একরাতে ১০ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় ৫টি বাড়ি, সদর পৌরসভার নাগড়া পাড়ায় ৩টি বাড়িতে হানা, উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন ২ বাড়ি ও বাঘানগর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় গণডাকাতির ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বিয়ে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ডাকাতদল লুুটে নিয়েছে কয়েক লাখ টাকার মালামাল।

একরাতে ১০ বাড়িতে ডাকাতির ঘটনায় পুরো উপজেলায় মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের টহল ব্যবস্থা জোরালো নয় বলেই ডাকাতরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে গ্রামবাসীর অভিযোগ।

জানা যায়, দক্ষিণপাড়ায় হারুণের বাড়িতে ডাকাতদল হানা দেয় রাত ১টায়। দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এরপর ডাকাতদল মোজাম্মেলের বাড়িতে থেকে ১০ হাজার টাকা, মাশকুর মোল্লার বাড়ি থেকে ৫৫ হাজার টাকা ও ২টি স্মার্টফোন, ফায়জুল্লাহর বাড়ি থেকে ৬২ হাজার টাকা ও ৮ থেকে ১০ ভরি স্বর্ণ, আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও ৮ হাজার টাকা লুট করে দেয়। আব্দুল হাই মোল্লার বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল।

এদিকে বাঘানগরের নজরুলের বাড়ি, সদর স্টিল ব্রিজ সংলগ্ন টিপুর বাড়ি, নাগড়াপাড়া মোস্তাকিম, তানভির, মুক্তাদির ও রফিকুলের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এ সময় কিছু না নিতে পারলেও ডাকাতদল চারজনকে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহিন ফরাজী বলেন, আড়াইহাজার অনেক বড় এলাকা। শীতের সময় ডাকাতির প্রবণতা বেড়ে যায়। আমরা নাইট টহল বাড়িয়ে দেব।যেসব পয়েন্টে ডাকাতদের অপতৎপরতা বেশি, সেখানে স্পেশাল পার্টি দেওয়া হবে। তাছাড়া গ্রামবাসীকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাই। ডাকাতির ঘটনায় অ্যাকশনে যাবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা