সারাদেশ

গ্রামীন সড়ক মেরামত ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গ্রামীন সড়ক মেরামত ও সংরক্ষণ বিষয়ক এ কর্মশালা ও অন-পেভমেন্ট রক্ষনাবেক্ষণ কার্যক্রমের উপর এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে গোপালগঞ্জ এলজিইডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক রক্ষণাবেক্ষনে নিয়োজিত এলসিএস কর্মীদের মাঝে সরঞ্জামাদি বিতরণ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ এলজিইডি-র নির্বাহী প্রকোশলী এহসানুল হক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জেলার এলজিইডিতে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন।

পরে গ্রামীন সড়ক মেরামত সংরক্ষনের সঙ্গে জড়িত ২১০ জন নারী কর্মীর মধ্যে অ্যাপ্রোন, মাস্ক, ছাতাসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসব মালামাল বিতরণ কালে গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, এসব সরঞ্জামাদি দিয়ে নারী কর্মীরা সারা বছর এলজিইডি-র রাস্তার রক্ষণাবেক্ষন এর কাজ করতে পারবেন।

ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাঃ আব্দুস সালাম বলেন, নতুন নতুন এসব সরঞ্জমাদি পেয়ে নতুন উদ্যোমে নারী কর্মীরা তাদের নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন। তাছাড়া তাদেরকে দৈনিক যে ভাতা দেয়া হয় তাতে তাদের নিজের পায়ে দাড়ানোর একটা পথ হয়েছে।

পরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর সড়কের ভেঙ্গে যাওয়া ৩০ মিটার রাস্তা যা বিভিন্ন সময়ে ভেঙ্গে গিয়েছিল সেই অংশের চলমান মেরামত কাজ পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা