সারাদেশ

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

জানা যায়, বুধবার মধ্যরাতের দিকে খোরশেদ মানিকছড়ির তিন টহরী নামক এলাকায় স্থানীয় এক ব্যাটারিচালিত ইজিবাইকের গ্যারেজে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এসময় চার্জে থাকা ব্যাটারি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিঁদ কেটে ব্যাটারি চুরি করার সময় এই দুর্ঘটনা ঘটে।

মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিহত খোরশেদ মানিকছড়ির তিনটহরী এলাকার আনুমিয়ার ছেলে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা