সারাদেশ

সনদ জালিয়াতি করে চাকরি, বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : জাল সনদ দিয়ে স্কুলে চাকরি নেয়ায় এক কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বরিশাল জেলার উজিরপুর থানায় মামলাটি দায়ের করেন ওই উপজেলার শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বিষয়টি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি জিয়াউল হক। তিনি বলেন, স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪। মামলার পর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় অভিযুক্ত ওই শিক্ষিকার নাম সুরাইয়া ইসলাম। তিনি একই সঙ্গে উজিরপুর পৌরসভার সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ডের কাউন্সিলর। মামলা দায়েরের পর আত্মগোপনে চলে গেছেন সুরাইয়া ইসলাম।

জানা গেছে, একই উপজেলার আলাউদ্দিন আকনের মেয়ে সুরাইয়া ইসলাম ২০০৭ সালের তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার (রোল নং-৬১১৬০০২৬, রেজিষ্ট্রেশন নং-৭০১২২৭২) সনদ দিয়ে চাকরি গ্রহণ করেন। কিন্তু ২০ অক্টোবর সহকারী শিক্ষক (উদ্ভিদ বিজ্ঞান) সুরাইয়া ইসলামের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করে স্কুল কর্তৃপক্ষ। তখন তার সনদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর (এনটিআরসিএ) প্রত্যয়ন আসে আবুল হাসনাত মোঃ রাসেল, পিতা গোলাম হোসাইন। সুরাইয়া ইসলামের জালিয়াতির ঘটনা ধরা পড়লে শুক্রবার (১৩ নভেম্বর) শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুসারে মঙ্গলবার মামলা দায়ের করেন প্রধান শিক্ষক।

প্রসঙ্গত, নিবন্ধনের সনদ জালিয়াতি করে সুরাইয়া ইসলাম ২০১২ সালের ২৮ মার্চ স্কুলে আবেদন করেন। ওই বছর ১৫ মে তাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়। ২০১২ সালের ১ নভেম্বর সুরাইয়া এমপিভূক্ত হয়ে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত চাকুরী করে আসছিলেন।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা