সারাদেশ

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এনামুল কবির, সিলেট থেকে : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা সিলেট অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট। তাক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভি গ্রীড বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র। আগুনে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা সিলেট অঞ্চলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা