সারাদেশ

৫০ হাজার টাকা পেলেন রায়হানের মা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমেদের মাকে ৫০ হাজার টাকা দিয়েছে জেলা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই টাকা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জানা গেছে, দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন রায়হানের মা সালমা বেগম। এসময় তার সাথে ছিলেন রায়হানের পরিবারের আরও দুই সদস্য। রায়হানের মা তার সন্তান হত্যা মামলার প্রধান অভিযুক্ত পলাতক আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতকালে রায়হান হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে বলেও সালমা বেগমকে আশ্বস্ত করেন সিলেটের পুলিশ সুপার। এসময় তিনি রায়হানের শিশু সন্তানের জন্যও কিছু উপহারসামগ্রী প্রদান করেন।

এ সময় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারি মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা