সারাদেশ

সিলেটে বিএনপির বিক্ষোভ : আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে সরকার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তাদের অধীনে নির্বাচনের কোন পরিবেশ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি উপ-নির্বাচনে অংশ গ্রহণ নিচ্ছে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি, পুনরায় আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। ঢাকার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হয়েছে।

তিনি রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে ভোট ডাকাতি, বাসে অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা দিলোয়ার হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যোগাযোগ সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি ও যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম প্রমুখ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা