সারাদেশ

যুবঅধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল ছাত্র, যুব অধিকার পরিষদ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শহীদুল ফাইম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার সাধারন সম্পাদক নাজিউর রহমান, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক আতিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, সুজন ইসলাম, আব্দুল্লাহ খান, মোঃ আখছার, রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠিতে ভিপি নুরের সংগঠন ছাত্র, যুবঅধিকার পরিষদ বিনামূল্যে মাক্স বিতর ও কর্মী সংগ্রহ কর্মসূচী পালন করতে গেলে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই ঘটনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।

শুক্রবার ঝালকাঠীতে ছাত্র, যুব অধিকার পরিষদ জেলা কর্তৃক করোনা প্রতিরোধক মাক্স বিতরণী ও সাংগঠনিক কর্মী সভায় জেলার ছাত্রলীগের ফেওর শাখার সাধারন সম্পাদক নাদিম মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের সদস্য হামলা চালিয়ে মারধর ও পিটিয়ে গুরুতর আহত করা সহ বেশকিছু সদস্যদের জখম করার প্রতিবাদে ছাত্র, যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার অয়োজনে বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করে।

তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সড়কে দাড়িয়ে স্লোগান দেয় নেতৃবৃন্দরা।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা