সারাদেশ

গাইবান্ধায় বিদ্যুতের তারে জড়িয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাইবান্দা : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। জমিতে ছিঁড়ে পরা পিডিবির তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রেখা বেগম। রেখা বেগমের নাতি সুজন দাদিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ছেলে আজাউল হক মাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শুক্রবার ( ১৩ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৬০), তার বড় ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)। সুজন রেখা বেগমের ছোট ছেলে আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে রেখা বেগম বাড়ির পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিঁড়ে পড়ে থাকা পিডিবির তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেখা বেগমের কিশোর নাতি সুজন ঘটনাস্থলে যায়। সে দাদিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে সুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এদিকে খবর পেয়ে রেখা বেগমের বড় ছেলে আজাউল হকও মাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আজাউলও ঘটনাস্থলেই মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা