সারাদেশ

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের মাঠে সম্ভাব্য প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। এরই সঙ্গে সঙ্গে শুরু করেছে প্রচার-প্রচারণাও। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৫ জন ও বিএনপির মনোনয়নের প্রত্যাশায় রয়েছে ২ জন প্রার্থী। দলীয় মনোনয়ন নিশ্চিত না হলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সবাই।

পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায়, চায়ের দোকানে, ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। পৌর শহরের বিভিন্ন স্থানে পোষ্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। বিশেষ করে দুর্গাপূজায় সনাতনধর্মের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তৎপর ছিলেন প্রার্থীরা।

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের সম্ভাব্য পাঁচ নেতার দৌড়ঝাপ শুরু করেছেন। তারা হলেন- মেয়র মো. ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদোজ্জামান মাসুক, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার ও ব্যবসায়ী নেতা আবুল কাশেম শিবলু।

বিএনপির মনোনয়ন পেতে মাঠে রয়েছেন- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হাজী আব্দুল মজিদ। তবে অন্যান্য রাজনৈতিক দলের কোন প্রার্থীকে মাঠে দেখা না গেলেও বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল মেয়র পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভা। ইতিমধ্যে ১ম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে এবং সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ৩২ হাজার জনসংখ্যা অধ্যুষিত এ পৌরসভায় ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার। আয়তন ৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার।

সান নিউজ/এফসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা