সিরাজগঞ্জ-১ আসনে নাসিম পুত্রের জয়লাভ
সারাদেশ

সিরাজগঞ্জ-১ আসনে নাসিম পুত্রের জয়লাভ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তানভীর নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে গণনা শেষে রাত ১০টায় এ ফল ঘোষণা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা গেলে এ আসনটি শূন্য হয়।

উল্লেখ্য, এ আসনে ২০০৯ সালে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন তানভীর শাকিল জয়। তার বাবা মোহাম্মদ নাসিমের মনোনয়নপত্র বাতিল হলে তিনি নির্বাচনে ডামি প্রার্থী থেকে দলীয় মনোনয়ন পান এবং বিজয়ী হন। পরের মেয়াদে তার বাবা মোহাম্মদ নাসিম আবার প্রার্থী হলে তিনি আর নির্বাচনে অংশ নেননি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা